ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, সাইকেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অভিযানে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩টি ইয়াবা বড়ি ও আড়াই গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, ১৭টি সাইকেল এবং মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা ৪৭ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ধোঁয়া বোমার খোসা ও আটটি ককটেলের বিস্ফোরিত অংশও জব্দ করেছে পুলিশ।
বিভাগভিত্তিক হিসাবে, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪, তেজগাঁওয়ে ৭১, লালবাগে ৫৮, উত্তরা বিভাগে ৫১, মতিঝিলে ৩৯, রমনায় ২৯ এবং গুলশান বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এর বাইরে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ-১) সদস্যরা এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
মতামত দিন