Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ থেকে ৩৮ জন, ওয়ারী থেকে ৪৯ জন, মতিঝিল থেকে ৬৪ জন, তেজগাঁও থেকে ৫৭ জন, মিরপুর থেকে ১৩৭ জন, গুলশান থেকে ৪৫ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৬২টি ইয়াবা বড়ি ও ১০ কেজি গাঁজা। এ ছাড়া তিনটি ফয়েল পেপার, পাঁচটি গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনের পাইপ, একটি ইয়াবা সেবনের কর্ক এবং দুটি ইয়াবা সেবনের কয়েন উদ্ধার করা হয়।

পুলিশের অভিযানে পাঁচটি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলায় জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ