Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার, মামলা ৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৫ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ