Views Bangladesh Logo

ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৪টি মামলা দায়ের করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৩৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি বুপ্রেনরফিন ইঞ্জেকশন, নগদ ১ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়। এ সময় অপহৃত এক ভিকটিমকেও উদ্ধার করে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ