Views Bangladesh Logo

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়।

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৭ জন, মিরপুরে সর্বোচ্চ ১৩৫ জন, গুলশানে ৩০ জন এবং উত্তরায় ৪০ জন রয়েছেন।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা ও ১ কেজি ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, উদ্ধার হওয়া ২ জন ভুক্তভোগী, একটি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল, দুটি পুরোনো চেকের বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকাও জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে অস্ত্র, মাদকসহ বিভিন্ন ধরনের আলামতও উদ্ধার করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ