Views Bangladesh Logo

নকল পণ্য প্রচারের অভিযোগে ডিজে নায়রার ফেসবুক পেজ সাসপেন্ড

জনপ্রিয় বাংলাদেশি শিল্পী ডিজে নায়রা, যার প্রকৃত নাম উম্মে আম্মারা, জানিয়েছেন, নকল পণ্য প্রচারের অভিযোগে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ সাসপেন্ড করা হয়েছে।

ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় পেজটি স্থগিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন নায়রা। তিনি বলেন, অভিযোগের ক্ষেত্রে পুরো পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে ন্যায়সংগত সিদ্ধান্ত নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতি আহ্বান জানান তিনি।

নায়রা বলেন, “আমার অফিসিয়াল পেজটি বছরের পর বছর ধরে করা পরিশ্রম, আমার পরিচয় এবং দর্শকদের ভালোবাসার প্রতিফলন। বিষয়টি সমাধানে আমি সক্রিয়ভাবে কাজ করছি। আশা করি, যথাযথ পর্যালোচনার মাধ্যমে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।”

পেজটি পুনরুদ্ধারের চেষ্টা চলাকালে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধরার এবং তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন নায়রা।

পেজটি স্থগিত হওয়ায় ভক্তদের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হারিয়েছেন এই শিল্পী। অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমর্থকেরা সংহতি প্রকাশ করেছেন এবং পেজটি পুনরায় চালু হবে বলে আশা জানিয়েছেন।

তবে নকল পণ্য প্রচারের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি। পেজটি স্থগিত করার কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ