Views Bangladesh Logo

বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির জন্য ৩৫০ কোটি টাকা দিতে হতে পারে থালাপতিকে

ভারতের জনপ্রিয় তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিবাহবিচ্ছেদ ঘিরে বড় অঙ্কের আর্থিক সমঝোতার জল্পনা তৈরি হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হলে তাকে বিপুল পরিমাণ ভরণপোষণ দিতে হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এই বিবাহবিচ্ছেদের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় ২৫০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৫০ কোটি টাকা) আর্থিক সমঝোতা এবং অতিরিক্ত সম্পত্তি সংক্রান্ত দাবি। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দুই পক্ষ।

জানা গেছে, সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের শুনানি ২০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ব্যস্ততার কারণে সময় চেয়ে নেন বিজয়। এর ফলে আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আগামী ১৫ জুন, যা পুরো প্রক্রিয়াকে প্রায় দুই মাস পিছিয়ে দিল।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সঙ্গীতা প্রায় ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ে সমুদ্র তীরবর্তী একটি বাড়ি দাবি করেছেন। অন্যদিকে, বিজয় নাকি প্রায় ৩৫ কোটি রুপি পর্যন্ত ভরণপোষণ দিতে রাজি আছেন বলে জানা গেছে। এই ব্যবধানের কারণেই দুই পক্ষের মধ্যকার সমঝোতা এখনো ঝুলে আছে।

এদিকে, পুরো বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ