Views Bangladesh Logo

ডাবল অ্যাবসেন্টের হুমকি দেয়া ড্যাফোডিল শিক্ষক তাহমিনা বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে ডাবল অ্যাবসেন্টের হুমকি দেয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক তাহমিনা রহমানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তাহমিনাকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে স্থায়ী বহিষ্কার করা হবে।

তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক।

এর আগে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেয়ার হুমকি দিয়েছিলেন তিনি। পরে কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝির পর তাহমিনা রহমান ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ