Views Bangladesh Logo

অর্ধকোটি টাকাসহ আটক জেলা জামায়াতের আমির হাসপাতালে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে সৈয়দপুরে পাঠানো হয়।

দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

উদ্ধার হওয়া টাকার উৎস ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ