Views Bangladesh Logo

খুন হওয়া চারজনের মুখে ছিল বিভৎসতা, কাছে পাওয়া গেছে তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহত চারজনের মুখই প্রাথমিকভাবে বিভৎস অবস্থায় ছিল এবং মুখের কাছে তরল পদার্থ পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। তবে ওই তরল কোনো রাসায়নিক কি না, তা এখনো নিশ্চিত নয়।

রোববার বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী।

তিনি বলেন, নিহতদের মুখ প্রাথমিক অবস্থায় বিভৎস ছিল। মুখের কাছে কিছু তরল পড়ে থাকতে দেখা গেছে। এতে প্রাথমিকভাবে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল কি না, সেই সন্দেহ তৈরি হয়েছে। বিষয়টি ফরেনসিক পরীক্ষার জন্য চিকিৎসককে জানানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬০), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৬) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রোববার রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে করা মামলায় আসামির সংখ্যাও উল্লেখ করা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ