Views Bangladesh Logo

নির্বাচনের ফল নিয়ে অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের ঘনিয়ে আসা সঙ্গে সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়ার সময়ও কাছে আসছে। আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) মনে করছে, যদি নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ দেখা দেয়, তা সামলানো অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রাইসিস গ্রুপের এই আশঙ্কা প্রকাশ করা হয়। বিশ্লেষণে বলা হয়, সাম্প্রতিক জনমত জরিপগুলোতে বিএনপি সামান্য ব্যবধানে জামায়াতের চেয়ে এগিয়ে আছে। তবে জামায়াত আগের যেকোন সময়ের তুলনায় ভালো ফল করার পথে রয়েছে।

সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে নির্দেশ করা হয়েছে নিরাপত্তার বিষয়। নির্বাচনের সময় ইতিমধ্যেই রাজনৈতিক সহিংসতা বাড়ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কমপক্ষে ১৬ জন রাজনীতিক নিহত হয়েছেন। একই সঙ্গে প্রার্থী, আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘুদের ওপর প্রতিহিংসামূলক হামলার ঘটনা ঘটেছে।

ক্রাইসিস গ্রুপের বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিলে তা রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে, যা ইউনূস সরকারের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। এমনকি ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পরবর্তী সরকার ‘জুলাই সনদ’সহ বিভিন্ন সংস্কার বাস্তবায়নে প্রবল চাপের মুখোমুখি হবে। অন্যথায়, প্রতিশ্রুত রাজনৈতিক পরিবর্তনটি কেবল লোক দেখানো ছিল বলে ধারণা আরও শক্ত হয়ে যেতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ