Views Bangladesh Logo

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

ঘটনার একটি ভিডিওতে তাকে বিমানবন্দরের কর্মকর্তাদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা যায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ