Views Bangladesh Logo

চার দাবিতে সশস্ত্র বাহিনীর বরখাস্ত সদস্যদের অবস্থান

 VB  Desk

ভিবি ডেস্ক

রখাস্তের তারিখ থেকে পূর্ণ বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা দিয়ে পুনর্বহালসহ চারটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সশস্ত্র বাহিনীর বরখাস্ত হওয়া সদস্যরা।

রোববার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম (বিসিপি)।

বিক্ষোভকারীদের অন্য দাবিগুলো হচ্ছে, পুনর্বহাল সম্ভব না হলে ক্ষতিগ্রস্ত কর্মীদের সব আনুষঙ্গিক সুযোগ-সুবিধাসহ পূর্ণ সরকারি পেনশন প্রকল্পের আওতায় আনা, সংবিধানের ৪৫ অনুচ্ছেদসহ আইনি ও বিচারিক কাঠামোর সংস্কার, যার অধীনে একতরফা পদ্ধতিতে শত শত কর্মীকে বরখাস্ত করা হয়েছিল এবং শনিবার (১৭ মে) গ্রেপ্তার হওয়া বরখাস্তকৃত সেনা সৈনিক প্ল্যাটফরমটির প্রধান সমন্বয়কারী নাইমুল ইসলামের অবিলম্বে মুক্তি।

অবস্থান কর্মসূচিতে বরখাস্ত হওয়া সৈনিক মো. রিপন হোসেন বলেন, সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং বিমান বাহিনীর প্রায় ৬০০ সদস্যকে কোর্ট মার্শাল বা জোরপূর্বক আগাম অবসরে পাঠিয়ে বছরের পর বছর ধরে বরখাস্ত করা হয়েছে।

‘আমরা এই অন্যায্য বরখাস্ত মেনে নেই না’- বলেন তিনি।

প্রাক্তন নৌবাহিনীর নাবিক এম বাহাউদ্দিন আরও বলেন, ‘আমরা কর্তৃপক্ষকে ৪৫ মিনিট সময় দিচ্ছি। যদি এই সময়ের মধ্যে সেনানিবাস থেকে কেউ আমাদের দাবি নিয়ে আলোচনা করতে না আসেন, তাহলে আমরা জাহাঙ্গীর গেটের দিকে দীর্ঘ পদযাত্রা শুরু করব। তাছাড়া, আমাদের প্রধান সমন্বয়কারী নাইমুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ