সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরাতে আলোচনা
রিয়াদে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তকরণ ও মরদেহ ফেরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর আল আবিয়াহ রিয়াদের অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সৌদি কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং এ-সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
মতামত দিন