Views Bangladesh Logo

চূড়ান্ত ঐকমত্য নথিতে মতপার্থক্যও থাকবে: আলী রিয়াজ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় ঐকমত্য গঠনের চলমান আলোচনায় অধিকাংশ বিষয় সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছালেও কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রিয়াজ। তিনি জানান, এসব মতপার্থক্য চূড়ান্ত ঐক্যমত্য নথিতে উল্লেখ থাকবে।

সোমবার সকালে রাজধানীর পররাষ্ট্র প্রশিক্ষণ একাডেমিতে অনুষ্ঠিত কমিশনের ১৬তম দিনের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ড. রিয়াজ এ কথা জানান। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড. রিয়াজ বলেন, ‘আমরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছি। সামনে মাত্র ১০ দিন সময় আছে, এখন দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আর দীর্ঘ আলোচনা সম্ভব নয়। মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্রদের আত্মত্যাগের প্রেক্ষাপটে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি—এখনই ঐকমত্যের সময়।’

তিনি আরও বলেন, ‘কমিশন কেবলমাত্র সেইসব সংস্কার প্রস্তাব দিচ্ছে, যেগুলোকে প্রয়োজনীয় মনে করছে। কারও ওপর জোর করে কিছু চাপিয়ে দেয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।’

আজকের বৈঠকে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ