Views Bangladesh Logo

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।

আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। আটকের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক উপ-কমিশনার বলেন, "ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সেটি এখনই বলা যাচ্ছে না। উনাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সিদ্ধান্ত নিয়ে বিষয়টি জানানো হবে।"

উল্লেখ্য,২০০৮ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে জয়লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এরপরের দুই মেয়াদে আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন দীপু মনি। চলতি বছরের ৭ জানুয়ারি পুনর্নির্বাচিত হলে তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ