Views Bangladesh Logo

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি

শিশুশিল্পী হিসেবে দর্শকের নজর কাড়ার পর এখন নায়িকা হিসেবে নিয়মিত অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। ইতোমধ্যে কয়েকটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জীবন নিয়ে বায়োপিক নির্মিত হলে তাতে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন দীঘি। তার মতে, চরিত্রটি পর্দায় তুলে ধরা তার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আকর্ষণীয় হবে।

পরীমণির একটি মন্তব্য থেকেই এই আগ্রহ তৈরি হয়েছে বলে জানান দীঘি। পরীমণি এক অনুষ্ঠানে বলেছিলেন, তার জীবন নিয়ে বায়োপিক তৈরি হলে তিনি নিজেই অভিনয় করতে চান। কারণ তার চরিত্র অন্য কেউ ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন না—এমনটাই মনে করেন তিনি।

পরীমণির সেই চ্যালেঞ্জ থেকেই তার বায়োপিকে অভিনয় করতে চান দীঘি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয়, তার (পরীমণি) বায়োপিক যদি হয়, তাহলে এটি দারুণ একটি বিনোদনধর্মী বায়োপিক হবে।

নায়িকা হিসেবে দীঘির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘তুমি আছো তুমি নেই’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। তার অভিনীত ‘বিদায়’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ