Views Bangladesh Logo

ডিজেল ও কেরোসিনের দাম কমলো লিটারে ১ টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা কমেছে। ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা হতে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, অকটেন ১২৫ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকায় অপরিবর্তিত থাকছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতির আলোকে নির্বাহী আদেশে নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ বিভাগ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ