Views Bangladesh Logo

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে। রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর সংক্রান্ত আর্থিক অনিয়মসহ বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, জেলা শিক্ষা অফিস, শিক্ষা বোর্ড এবং প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডি এবং প্রধানদের ই-মেইলে পাঠানো হয়েছে।

যদি কোনো প্রতিষ্ঠান নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন না পান, তারা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করতে পারবে। তাতেও যদি সমস্যা হয়, তবে প্রতিষ্ঠান তাদের লেটারহেডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করে [director@dia.gov.bd](mailto:director@dia.gov.bd) ঠিকানায় অনুলিপি পেতে পারবে। আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ