৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বাসাইলে ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনের ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৭টার দিকে ছেড়ে যায়। বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এ সময় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যারা সকালে টাঙ্গাইল থেকে ঢাকায় গিয়ে অফিস করেন তারা বেশি সমস্যায় পড়েন।
মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া জানান, টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন থেকে ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
পরবর্তীতে, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে