৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
টাঙ্গাইলে ট্রেনের লাইনচ্যুতির ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রংপুর এক্সপ্রেস ট্রেনের উল্টে পড়া বগিটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আজ ভোররাত ৪টা ৪০ মিনিটে টাঙ্গাইলের সদর উপজেলার তারাবাড়ি এলাকায় বগিটি লাইনচ্যুত হয়।
ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে টাঙ্গাইল রেলস্টেশনের কাছে তারাবাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের পাশের লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়। উদ্ধারকারী ট্রেন আসলেও সেটি কাজ না করায় বগিটি উদ্ধারে বেগ পোহাতে হয়। পরে ম্যানুয়াল সিস্টেমে উদ্ধারকাজ করে রেলওয়ে কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে