Views Bangladesh Logo

ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর জুরাইন এলাকায় রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ, খুলনা ও রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, জুরাইন এলাকায় রেললাইন অবরোধের কারণে এই সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি না পাওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটের ট্রেন চলাচল পুনরায় শুরু হবে না।

আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা জুরাইনের রেল ক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে ব্যাটারিচালিত রিকশার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে এবং এই রিকশা চলাচলের অনুমতির দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।

শ্যামপুর থানার ডিউটি অফিসার নাজমুন নাহার জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপি কর্মীরা প্রতিবাদী চালকদের ধাওয়া দেয়।

এর আগে, বৃহস্পতিবারও ব্যাটারি চালিত রিকশা চালকরা রাজধানীর চারটি স্থানে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছিল। ছয় থেকে সাত ঘণ্টার বিক্ষোভ শেষে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ