Views Bangladesh Logo

দূষিত বাতাসের শহরের তালিকার দ্বিতীয়তে ঢাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকার দ্বিতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর রয়েছে । রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার বাতাসের স্কোর ছিল ২৫৯। ফলে ঢাকার বাতাসকে 'অত্যন্ত অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, একিউআই সূচকে ভারতের দিল্লি এবং কলকাতা যথাক্রমে ৪১৭ এবং ২৫১ স্কোর নিয়ে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশে একিউআই পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়- পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ এবং পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে উন্নত হয়।

বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে, বায়ু দূষণ ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী মৃত্যু এবং অক্ষমতার শীর্ষ ঝুঁকির কারণগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। দীর্ঘকাল ধরে দূষিত বাতাসে শ্বাস নেওয়া ব্যক্তির হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ