ঢাকার বায়ু আজ সহনীয়, দূষণে শীর্ষে উগান্ডার কামপালা
আজ সকালে ঢাকার বাতাস রয়েছে সহনীয় পর্যায়ে, যেখানে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষস্থানে উঠে এসেছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কামপালা। এই তালিকায় ঢাকার অবস্থান রয়েছে ২৪ নম্বরে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। সূচক অনুযায়ী, কামপালার বাতাস আজ অস্বাস্থ্যকর পর্যায়ে থাকলেও ঢাকার বায়ুর মান তুলনামূলক ভালো—মাঝারি বা সহনীয় মাত্রায়। ঢাকার আজকের দূষণ স্কোর দাঁড়িয়েছে ৭৬।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, দূষণ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়, যেখানে বর্তমানে অবস্থান করছে ঢাকার বাতাস। এর চেয়ে বেশি অর্থাৎ ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা সবার জন্যই অস্বাস্থ্যকর বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে বলা হয় খুবই অস্বাস্থ্যকর, আর স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ের বলে বিবেচিত হয়।
মতামত দিন