ইঞ্জিনে আগুন লাগায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে ত্রিশালের আউলিয়ানগর এলাকা পর্যন্ত আসতেই ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ইঞ্চিন সচল না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।’
বিকল্প ইঞ্জিন সংযোগের পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে