Views Bangladesh Logo

ঢাকা-১৩ আসনে ভোট দিলেন মামুনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুরের সাত মসজিদ সড়কে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন মামুনুল হক। জামায়াত সমর্থিত জোটের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোটাররা উৎসাহের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

ঢাকা-১৩ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ