Views Bangladesh Logo

পদত্যাগ করলেন ওয়াসার এমডি তাকসিম এ খান

 VB  Desk

ভিবি ডেস্ক

সুস্থতাজনিত কারণে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

বুধবার (১৪ আগস্ট) ই-মেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম এ খান।

ওয়াসা সূত্রে জানা গেছে, ২০০৯ সালে প্রথমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পান তাকসিম এ খান। এরপর কয়েক দফায় তার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

তবে তাকসিম এ খান দেশে আছেন, না কি বিদেশে চলে গেছেন, সেটা নিশ্চিতভাবে জানা যায়নি। তিনি তার স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ