Views Bangladesh Logo

বাংলাদেশিদের জন্য ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনের আহ্বান

বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রাপ্তি সহজতর করতে ঢাকায় একটি ভিসা সেন্টার স্থাপনের জন্য লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তেজগাঁওস্থ কার্যালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েন।

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে যৌথ সহযোগিতা, দক্ষ জনশক্তি বিনিময়সিহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যবর্তী ধারাবাহিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশের বিশাল প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক বাজারের সক্ষমতা তুলে ধরে তিনি লিথুয়ানিয়াকে আরও বেশি পরিমাণ বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের অনুরোধ জানান। একই সঙ্গে বাংলাদেশি আবেদনকারীদের দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে ঢাকায় লিথুয়ানিয়ার নিজস্ব একটি ভিসা সেন্টার গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনাকালে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি ও শিক্ষার্থীদের সুবিধার্থে সহযোগিতা প্রসারে তাদের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন।

বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিই আগামী দিনে বিদ্যমান দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ