পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্যের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক একদিন আগে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, তিনি সরে দাঁড়াচ্ছেন যাতে নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের ইচ্ছামতো প্রশাসনিক কাঠামো সাজাতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে