পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ।
তিনি জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পদত্যাগপত্র গ্রহণের পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, এর আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।
তিনি আরও বলেন, এখন এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, সে জন্য যদি সরকার ও অংশীজনেরা মনে করেন আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর (পিআরও) কর্তৃক জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, নিয়াজ আহমেদ খান উপাচার্যের পদ থেকে পদত্যাগপত্র জমা দিতে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন।
রাষ্ট্রপতির কাছে লেখা আবেদনে তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে তার মূল পদে ফিরে যাওয়ার জন্য তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, এই আবেদনটি মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তার পূর্ববর্তী মন্তব্যের ধারাবাহিকতায় করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শিক্ষামন্ত্রী দেশের জন্য একটি সংকটময় সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উপাচার্যকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে