Views Bangladesh Logo

আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে ডেকে তার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ভারতীয় দূতকে তলব করা হলো।

সম্প্রতি ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 'আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ইউনুসের সময়ে যে পরিস্থিতি ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।'

এ ছাড়া তিনি অভিযোগ করেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের ঠেলে পাঠানো হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ