Views Bangladesh Logo

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আরও বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আজও ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পর্যন্ত ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগে সোমবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে সূর্যাস্ত হবে। পরদিন বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ