Views Bangladesh Logo

বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লির সঙ্গে যৌথভাবে সপ্তম ঢাকা

বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারতের দিল্লির সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের তালিকায় ১৫২ একিউআই স্কোর নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে সপ্তম ও অষ্টম অবস্থানে রয়েছে। ১৮২ স্কোর নিয়ে ভারতের কলকাতা সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথমে রয়েছে। ১৭২ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর দ্বিতীয় এবং ১৬৩ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা তৃতীয় অবস্থানে রয়েছে।

এ ছাড়া ১৬২ স্কোর নিয়ে সিঙ্গাপুর চতুর্থ, ১৫৮ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর পঞ্চম এবং ১৫৬ স্কোর নিয়ে কাতারের দোহা ষষ্ঠ অবস্থানে রয়েছে। ১৫১ স্কোর নিয়ে কম্বোডিয়ার পনম পেন নবম এবং ১৪৮ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই দশম স্থানে রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি ও অ্যাজমায় আক্রান্ত রোগীদের মতো সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ