বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা
ছুটির দিন হওয়া সত্ত্বেও বায়ুদূষণ থেকে রেহাই পায়নি রাজধানী ঢাকা। শুষ্ক ও শীতল আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধুলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
আন্তর্জাতিক মান অনুযায়ী বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ২৫৯। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যেখানে স্কোর ছিল ২৭৬। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২২৪) এবং ভারতের কলকাতা (২১৭)।
বিশেষজ্ঞদের মতে, স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং বিভিন্ন রোগে আক্রান্তদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া অন্যদেরও অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে