ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান
ভারত-মিয়ানমার সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিট ৩৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি এলাকায়। ভোরবেলা হঠাৎ এই কম্পনে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিলও বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেট অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে