Views Bangladesh Logo

সীমান্তে বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

 VB  Desk

ভিবি ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণ দাস নামের বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদলিপিতে এ ধরনের নির্মম ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিতে চায় যে, সীমান্তে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ গাইডলাইনস ফর বর্ডার অথোরিটিস ১৯৭৫ এর বিধানের লঙ্ঘন।

এ ছাড়াও ভারত সরকারের প্রতি এই ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার ।

জানা গেছে, স্থানীয় দুই দালালের মাধ্যমে গত রবিবার (১ সেপ্টেম্বর) রাতে স্বর্ণা দাস ও তার মা কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। কাঁটা তারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই স্বর্ণা মারা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ