Views Bangladesh Logo

ঢাকার ৪১৬ বছরপূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট থেকে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার ডিএসসিসির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

তিনি বলেন, রাজধানীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হচ্ছে।

প্রশাসক জানান, আগামী ১ আগস্ট ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ‘ঢাকা উৎসব’ উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে উৎসবের উদ্বোধনে সম্মতি দিয়েছেন।

তিনি আরও বলেন, ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে লালবাগ কেল্লা থেকে উৎসবের উদ্বোধন করা হবে। এ সময় আদি ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্টল, ক্লিন ঢাকা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকাবাইচ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ডিএসসিসির আশা, সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও নাগরিক পরিচয় নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ