Views Bangladesh Logo

ঢাকা ও দিল্লির সম্পর্ক আরও গতিশীল হবে: ভারতীয় হাইকমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা ও দিল্লির সম্পর্ক আরও গতিশীল হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ সোমবার দুপুরে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এ কথা জানান।

প্রণয় কুমার ভার্মা বলেন, “এরইমধ্যে নতুন সরকারকে স্বাগত জানিয়েছে ভারত। আমরা আশা করি, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে।”

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে এবং আরও গতিশীল হবে। আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে পাশে থাকবে নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে আমাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য সুবিধাজনক হয়। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাচ্ছি, প্রথম দ্বিপাক্ষিক সফর ভারত হবে।”

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ভারতের সঙ্গে তিস্তা ইস্যু ও সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধসহ অমীমাংসিত বিভিন্ন বিষয় রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে আঞ্চলিক যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে আরও নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। এছাড়া জলবায়ু সংকট মোকাবিলায় ভারতকে পাশে চায় বাংলাদেশ। পাশাপাশি বেশ কিছু উন্নয়ন প্রকল্পে দেশটির সহযোগিতা অব্যাহত থাকবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ