Views Bangladesh Logo

ঢাকা ও চট্টগ্রাম সিটির ভোট আগে হবে: মির্জা ফখরুল

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে আগে নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দ্রুত নির্বাচনের মাধ্যমে কার্যকর করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যেখানে মেয়াদ শেষ হবে, সেখানে প্রথমে নির্বাচন হবে।’

স্থানীয় নির্বাচনে দলের প্রতীক ব্যবহার হবে কি না- এমন প্রশ্নে ফখরুল বলেন, ঢাকা এবং অন্যান্য সিটি কর্পোরেশনসহ সকল স্থানীয় সরকারের নির্বাচনে প্রতীক ব্যবহারের বিষয়টি ১২ মার্চ প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনী পরিস্থিতিতে রাজনৈতিক প্রশাসকরা সরকারি কর্মচারীদের চেয়ে কার্যকরভাবে কাজ করতে পারবেন।

তিনি জানান, মেয়াদ আগে শেষ হওয়া সিটি করপোরেশনগুলোর ভোট প্রথমে অনুষ্ঠিত হবে। সেই হিসেবে ঢাকা দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট আগে হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন আয়োজন করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ