খালাস পেলেন ফখরুল-রিজভী-খসরু
২০১৮ সালে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামলাটি খারিজ করে এ আদেশ দেন।
তবে এ নিয়ে মামলার বাদী এবি সিদ্দিক ২০ বার আদালতে অনুপস্থিত রয়েছেন। পরে আদালত মামলাটি গড়হাজির দেখিয়ে খারিজ করে দেন এবং আসামিদের বেখসুর খালাস প্রদান করেন।
২০১৮ সালের ৬ আগস্ট দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে এবি সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ৯ জুন আদালত মামলাটি আমলে নেন

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে