ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির বিরুদ্ধে বাংলাদেশের কঠোর নিন্দা
ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা এবং পার্লামেন্ট নেসেটে অনুমোদিত বিলের প্রেক্ষিতে বাংলাদেশ কঠোর নিন্দা জানিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরের ওপর ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপানোর চেষ্টা করছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো ধরনের ইসরায়েলি সার্বভৌমত্ব নেই। বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক মতকে স্বাগত জানিয়েছে এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে