Views Bangladesh Logo

সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় উভয় পক্ষের শিক্ষার্থীদের ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়। তবে কী কারণে এই সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে দেখা গেছে, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছিল।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করতে দেখা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ