ধর্মীয় স্থান নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান ঢাকার
ধর্মীয় স্থানগুলোর প্রতি ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা এবং আন্তঃধর্মীয় ঐক্যকে ক্ষুণ্ন করে এমন বিভ্রান্তিমূলক তথ্য প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২৭ নভেম্বর) পর্তুগালের ক্যাসকাইসে ধর্মীয় স্থানগুলির সুরক্ষা সম্পর্কিত অনুষ্ঠিত জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এ সময় ধর্মীয় স্থানগুলিকে সুরক্ষিত রাখতে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। একইসঙ্গে অংশীদারদের সঙ্গে তিনি শেয়ার করেন, সম্প্রতি একটি বড় উৎসব চলাকালীন শান্তিপূর্ণ সহাবস্থানের মনোভাব প্রদর্শন করে কীভাবে হিন্দুদের মন্দিরগুলোকে রক্ষা করেছিল অল্পবয়সী মুসলিম ছাত্ররা।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ সরকার অন্তর্ভুক্তিমূলক নীতি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য জাতীয় ছুটি এবং উন্মুক্ত গণমাধ্যম ও স্বচ্ছতার মাধ্যমে সকল ধর্মের প্রতি সমান সম্মান নিশ্চিত করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে