Views Bangladesh Logo

রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা ও বেইজিংকে সহযোগিতা করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সেমিনারে মূল বক্তব্য দেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সংঘাতের সমাধানে বাংলাদেশ ও চীন উভয়েরই অতীব গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে এবং সমাধানে আমাদের অবশ্যই আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে’।

‘শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে আমাদের অভিন্ন লক্ষ্য’ শীর্ষক সেমিনারটি নিরাপদ ও উন্নত বিশ্বের জন্য বাংলাদেশ ও চীনের অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।

সেমিনারে বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক এবং বিকশিত অংশীদারিত্বের কথা তুলে ধরেন আয়োজক সংগঠন এসআইআইএসের প্রেসিডেন্ট ড. চেন ডংজিও।

চীন ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা।

বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নিতে দুই দেশের জন্য দূরদর্শী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তৌহিদ হোসেন। যার লক্ষ্য, বিশ্ব শান্তির টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতার ভিত্তি হিসেবে অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকায় জোর দেয়া।

তিনি বাংলাদেশ ও চীনের গভীর ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন, যেটি প্রাচীন কাল থেকে চলমান এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসসহ (বিআরআই) নানা প্রক্রিয়ায় গতিশীল অংশীদারিত্বের বিবর্তন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ