Views Bangladesh Logo

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিনি ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

২০২৪ সালের অক্টোবরে ব্যাংকটি এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন।

পদত্যাগের বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ