Views Bangladesh Logo

ঢাকার বায়ু আজও সহনীয়, দূষণের শীর্ষে কামপালা

রাজধানী ঢাকার বায়ু আজও মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার কামপালা। শহরটির বায়ু বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর হলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে বায়ু অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

টানা কয়েকদিন ধরেই ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে। রোববার সকালে দূষণের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫তম। এ সময় শহরটির বায়ুর মানের স্কোর ছিল ৯৫, যা মাঝারি বা সহনীয় পর্যায়ের বায়ু হিসেবে বিবেচিত।

অন্যদিকে, দূষণের তালিকার শীর্ষে থাকা উগান্ডার কামপালার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ