আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৭৯ স্কোর নিয়ে আজও রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। বায়ুর মান সূচকে ঢাকার অবস্থান তৃতীয় তবে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ।
শনিবার (৩ মে) সকাল ৮টার পর সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেয়া হয়েছে।
আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৩। চতুর্থ স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের বায়ুর স্কোর ১৫৫। পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ (স্কোর ১৩৭)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩) ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে