Views Bangladesh Logo

ময়মনসিংহ মেডিকেলে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউল হক জিয়া (৫৫) নামে আওয়ামী লীগের এক কারাবন্দি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে কারাগারে থাকা অবস্থায় হঠাৎ রক্তচাপ (ব্লাড প্রেশার) কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. শামীম রেজা জানান, জিয়াউল হকের রক্তচাপ হঠাৎ করে অনেকটা কমে গিয়েছিল। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ