Views Bangladesh Logo

বিকল্প বিদ্যুৎ সংযোগে ডিইপিজেডে উৎপাদন শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

ঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকল্প বিদ্যুৎ ব্যবস্থায় আবারও উৎপাদন শুরু করেছে ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) কারখানাগুলো।

জানা গেছে, সোমবার তিতাস গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ডিইপিজেডের একমাত্র বিদ্যুৎ সরবরাহকারী ইউনাইটেড পাওয়ার বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। এতে প্রায় ৯০টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর ইউনাইটেড পাওয়ার বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি। ফলে প্রায় এক লাখ শ্রমিককে ছুটিতে পাঠাতে হয়।

এই সংকট কাটাতে ডিইপিজেড কর্তৃপক্ষ বিকল্পভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মাধ্যমে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে। শরিফুল ইসলাম জানান, মঙ্গলবারের মধ্যে প্রায় ৭০ শতাংশ কারখানা নতুন সংযোগে উৎপাদন শুরু করতে পেরেছে।

ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টের ম্যানেজার মো. মমতাজ হাসান বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্নের আগে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেয়া হয়নি। আমরা এখন তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করছি।

এ বিষয়ে তিতাস গ্যাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার প্রকৌশলী আবু সালেহ মুহাম্মদ খাদেমউদ্দিন জানান, বকেয়া বিলের কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ