Views Bangladesh Logo

চলতি মাসেই পদোন্নতি পাচ্ছেন ২৫টি ক্যাডারের বঞ্চিত উপ-সচিবরা

 VB  Desk

ভিবি ডেস্ক

দোন্নতি বঞ্চিত ২৫টি ক্যাডারের উপ-সচিবরা চলতি ডিসেম্বর মাসেই তাদের প্রাপ্য যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ বিষয়ে সচিবালয়ে ব্রিফিং করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও বদলি (এপিডি) বিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, ‘প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ২৫টি ক্যাডারের পদোন্নতির যোগ্য উপ-সচিবদের নিয়ে আমরা কাজ করছি’।

‘এসএসবি সদস্যরা আমাদের বলেছেন, আগে এই কাজটি শেষ করুন। ডিসেম্বরের শেষের দিকে চেষ্টা করছি। আমরা একটি দিন নির্ধারণ করে এগিয়ে যাব’- বলেন তিনি।

তিনি বলেন, যারা যোগ্য তাদেরকেই পদোন্নতি দেব। তবে যাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে বিভিন্ন ধরনের রিপোর্ট এবং যাদের বিরুদ্ধে বিভাগীয় সাজার প্রক্রিয়া আছে, তারা পদোন্নতির যোগ্য হবেন না’।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানান, যারা একটু বেশি সিনিয়র এবং যারা দেরিতে উপ-সচিব হয়েছেন তাদেরকে বিবেচনা করা হবে।

তারা বলছেন, ১৫ বছর চাকরি ও উপ-সচিব পদে পাঁচ বছরের বেশি অথবা ২০ বছর চাকরি ও উপ-সচিব পদে তিন বছরের বেশি কাজ করা কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির বিধান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ